নিজস্ব প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচন আসছে। একটি ইসলামী দল নির্বাচন অংশগ্রহণ করবে, আরও কয়েকটি দল নির্বাচনে আসবে। জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলে। আসন্ন নির্বাচনে তারা মানুষকে নানা কথা বলে মন গলাতে চেষ্টা করবে। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকবেন। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ মাঠে
নিজস্ব প্রতিবেদক মনোয়ন বঞ্চিত আন্দোলকারীদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, আসুন কুমিল্লার জন্য কিছু করি। কুমিল্লার জন্য ঐক্য সংহতি গড়ে তুলি। তারেক রহমান তথা দলের নির্দেশনা মেনে কুমিল্লায় ঐক্যের রাজনীতি করি। আমাকে মনোনয়ন দিয়েছে আমাদের নেতা তারেক রহমান। সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি আমাদের কোন
নিজস্ব প্রতিবেদক সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। মনোনয়ন পাওয়ার পর কুমিল্লায় ফিরে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর চৌয়ারা এলাকায় নিজ বাসভবনের এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, আমি গত ৬৩ বছর ধরে
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা–৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি পালন করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন–উর–রশিদ ইয়াছিনের অনুসারীরা। ধাপে ধাপে সড়ক অবরোধ, মর্শাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, নারীদের সমাবেশ, রোজা–ইফতার ও বিশেষ দোয়া মাহফিল। গতকাল বুধবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে কয়েক হাজার নারী সমবেত হন। সেখানে আয়োজিত সমাবেশ থেকে কুমিল্লা–৬ (সদর)
প্রতিনিধি, নাঙ্গলকোট কুমিল্লা বিভাগ ঘোষণা ও নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোটে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নাঙ্গলকোটে
তুহিন ভুইয়া। চান্দিনা রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে প্রচারণার অংশ হিসেবে নেতা-কর্মীদের নিয়ে উপজেলার বরকইট ইউনিয়নের শীতলপুর, লতিফপুর, তেওনাই, পূর্বরামচন্দ্রপুর গ্রামের পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের হাতে ওই লিফলেট তুলে দেওয়া হয়। এসময় আগামী নির্বাচনে
প্রতিনিধি বরুড়া কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগকারী দীঘলগাঁও এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ও স্থানীয় ধান ব্যবসায়ী মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) এশার নামাজের পর বাড়িতে ফেরেন তিনি ও তাঁর বড় ছেলে মেহেদী হাসান জিহাদ। এ সময় ছোট ছেলে মারুফুল ইসলাম তানভীরকে বাড়িতে
প্রতিনিধি, দেবিদ্বার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালালকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কমপ্লেক্স থেকে বের হয়ে যেতে বলায় ওই দালাল স্বাস্থ্য কর্মকর্তার ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দেবিদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে মো. আক্তার হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা
প্রতিনিধি চৌদ্দগ্রাম কুমিল্লার চৌদ্দগ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে কক্সবাজারে চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ নারীর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) চৌদ্দগ্রামে পৃথক দুইটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাদের জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের ও ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অপর দুইজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহতরা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা -৬ (সদর-সিটি করপোরেশন- সেনানিবাস- সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপিপন্থী সাবেক কাউন্সিলররা। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে সমর্থনের কথা জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১