রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন

  • আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধন করেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১৪মার্চ) কুমিল্লার মুরাদনগরের মুকলিশপুরে এই কূপ উদ্বোধন করা হয়। এতে এ গ্যাস কূপ থেকে  জাতীয় গ্রীডে প্রতি দিন যুক্ত হচ্ছে ৮  মিলিয়ন ঘনফুট গ্যাস। এনিয়ে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতির সম্মুখীন  হচ্ছি। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোন ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে। বিগত সরকার বাপেক্স কে পঙ্গু করে রেখেছিল যার ফল আমরা পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই।

প্রতিমন্ত্রী আরো বলেন, জ্বালানি খাতকে সরকার নিজেরাই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চাই। আগামী ৫ বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো।

বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসালম,  পেট্রো বাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক,  পেট্রোবাংলার ডিরেক্টর অপারেশন্স রফিকুল ইসলাম, বাপেক্সএর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, প্রকল্প পরিচালক মোজাম্মেল হক।

শ্রীকাইল গ্যাস ক্ষেত্র কূপ-৫ এর উপ- প্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন জানান, গত বছর ২৮ সেপ্টেম্বর এই কূপ থেকে খনন শুরু করে। এবছর  জানুয়ারিতে  খনন কাজ শেষ হয়। আজ ১৪ মার্চ থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন  শুরু হলো। এই কূপে মজুদ রয়েছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz