বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সারাদেশে
প্রতিনিধি, মুরাদনগর পূর্বের নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের সবচেয়ে বড় পার্থক্য হলো, এবার একটি দল ধর্মকে ব্যবহার করে মুসলমানদের মধ্যেই বিভেদ সৃষ্টি করছে। তারা গ্রামের সহজ-সরল মা–বোনদের কাছে ভোটের নামে জান্নাত বিক্রি করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ .....আরো পড়ুন
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের যুবকরা তো আমাদের কাছে বেকার ভাতার দাবি করছে না। তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে না তুলে কেন বেকার ভাতার গল্প শোনাব? তাদের হাতকে দেশ গড়ার মজবুত কারিগর হিসেবে গড়ে তুলব। হাতে হাতে সম্মানের কাজ তুলে দেব।’ শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের জনসভায় এসব কথা .....আরো পড়ুন
ঢাকা অফিস আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) বিষয়ে গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এবারের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক .....আরো পড়ুন
নিজস্ব প্রতিবেদক  মেলায় ঘুরতে এসে চাকরি পেয়ে খুশি হয়েছেন তরুণরা। শনিবার নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, কুমিল্লার আঙিনায় এই চাকরি মেলার আয়োজন করা হয়। এখানে জব ফেয়ারের সাথে কলেজ মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়। এদিকে সরাসরি দক্ষ কর্মী নিয়োগ দিতে পেরে খুশি বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। আয়োজকরা জানান, এতে ভুয়া নার্সের আধিপত্য কমবে। দক্ষ কর্মীর মাধ্যমে মানুষের .....আরো পড়ুন
নিজস্ব প্রতিবেদক  কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। এ সংঘর্ষ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি .....আরো পড়ুন
নিজস্ব প্রতিবেদক  কুমিল্লা হোমনা উপজেলার চাঁন্দেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রাম। এখানে বেগম আছিয়া হক বিদ্যানিকেতেনের মাঠে ক্ষুদে চাঁদের হাট বসেছে। স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্ষুদে শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে এই আয়োজন করা হয়। এই আয়োজন শিশুদের কলকাকলিতে মুখর ছিলো। এতে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,নৃত্য ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানিকেতনের সভাপতি বাংলাদেশ .....আরো পড়ুন
ঢাকা অফিস  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়মে বড় পরিবর্তন এনেছিল নির্বাচন কমিশন (ইসি)। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। তবে সাংবাদিকদের তোপের মুখে এই সিদ্ধান্ত থেকে গত বৃহস্পতিবার সরে এসেছে নাসির উদ্দিন কমিশন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় .....আরো পড়ুন
প্রতিনিধি, মুরাদনগর সেচের পানির তীব্র সংকটে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বইদ্দার বিলের প্রায় ৪০০ একর কৃষিজমিতে চাষাবাদ বন্ধ হয়ে পড়ে। এতে হিরাকান্দা, দিলালপুর, করিমপুর, মধ্যনগর, মুরাদনগর ও ইউসুফনগরের আংশিক এলাকার পাঁচ গ্রামের কৃষক চরম বিপাকে পড়েন। কৃষকদের এই দুরবস্থার খবর পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দ্রুত উদ্যোগ নেন। তিনি ব্যক্তিগত .....আরো পড়ুন
প্রতিনিধি চৌদ্দগ্রাম | ‎কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছে বিশাল মিছিল করেছে জামায়াত। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা  সেক্রেটারী বেলাল .....আরো পড়ুন
প্রতিনিধি, চান্দিনা | কুমিল্লার চান্দিনায় ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর উঠান বৈঠকে নারী ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে। প্রতিটি সভা-সমাবেশে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশ্বর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উঠান বৈঠকে পিতা .....আরো পড়ুন
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz