রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে

  • আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬৯ দেখেছেন :

আল-আমিন কিবরিয়া

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ভেতরে ময়লা ফেলার কারণে নষ্ট হচ্ছে কলেজের পরিবেশ। এ কারণে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কলেজের দক্ষিণ গেটসংলগ্ন ছায়া বিতান ও অশোকতলা এলাকার কিছু অসাধু লোকজন নিয়মিতভাবে কলেজের ভেতরে ময়লা-আবর্জনা ফেলছে। এতে ওই স্থানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং সৃষ্টি হয়েছে নোংরা পরিবেশ। বৃষ্টি হলে এই ময়লা পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় লোকজন ও কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

কলেজের দক্ষিণ গেটসংলগ্ন একটি ফাঁকা স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দিনি প্রসারিত হচ্ছে এই ময়লার ভাগাড়। এই ভাগার থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। অনেক স্থানীয় লোকজন ও শিক্ষার্থীকে নাকে রুমাল বা হাত দিয়ে চলাচল করতে দেখা গেছে। শনবার (১৪ মার্চ) সকলে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে।

কলেজের শিক্ষার্থীরা দ্রুত এ সমস্যার সমাধান চান। তাদের মধ্যে এজাহারুল ইসলাম ও অপু চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এভাবে ময়লা ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এই ভাগাড় থেকে ছড়ানো দুর্গন্ধ দিন দিন বাড়ছে। দ্রুত ময়লা ফেলা বন্ধ না করা হলে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনজীবন স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

এভাবে ময়লা ফেলার ঘটনায় স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মধ্যে ছায়া বিতানের বাসিন্দা আব্দুল গফুর ও আলেয়া বেগম বলেন, ভিক্টোরিয়া কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ময়লা ফেলা বন্ধ করে ক্যাম্পাস পরিষ্কার রাখার দাবি জানাই। কিছু অসচেতন লোকজন এখানে নিয়মিত ময়লা ফেলে। কখনো আমরা দেখলে বাধা দিই, কিন্তু সব সময় তো আর বাধা দিয়ে রাখা সম্ভব হয় না।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, খুব দ্রুতই কলেজের চারপাশে বাঁধ নির্মাণ করা হবে। এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাঁধ নির্মাণ হলে ময়লা ফেলা বন্ধ হবে। এর মধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে কলেজের ভেতরে আর ময়লা ফেলা না হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz