মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সারাদেশে
মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে : মির্জা ফখরুল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: কৃষিমন্ত্রী মধ্যপ্রাচ্যের সাত দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনে নিন্দা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড কুয়েতে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশিকে দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

বৈশ্বিক রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে : মির্জা ফখরুল

  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২২ দেখেছেন :

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিনা কারণে একটি স্বাধীন দেশে হামলা, রাষ্ট্রপ্রধানকে হত্যা করা, একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে জেলে পুড়ে দেওয়ার মতো ঘটনা ভয়াবহ বার্তা দেয়। বৈশ্বিক রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব দেখা যাচ্ছে।’

 

আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী অধ্যাপক ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকার গেল ১৭ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

 

বিশেষ করে শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থা। এসব সংকট কাটিয়ে এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই নতুন সরকারের চ্যালেঞ্জ।’

 

এ সময় তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়ার মতো মানুষকেও কোনো কোনো মহল অবজ্ঞা করে, যা দৈন্যতা। মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি নারীর অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz