রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্থাপন ও কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২০৮ দেখেছেন :

প্রতিনিধি, নাঙ্গলকোট

কুমিল্লা বিভাগ ঘোষণা ও নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোটে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নাঙ্গলকোটে দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস না থাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করতে বড় ধরনের সমস্যা দেখা দেয়। ফলে প্রাণহানি ও সম্পদহানির ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। দ্রুত ফায়ার সার্ভিস স্থাপন এলাকার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তারা আরো বলেন, কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবিও দীর্ঘদিনের জন-আকাঙ্ক্ষা। প্রশাসনিক সেবার উন্নয়ন, দ্রুত অবকাঠামোগত উন্নয়ন ও জনসাধারণের সুবিধার্থে কুমিল্লাকে বিভাগ করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে নাঙ্গলকোট আরিফুর রহমান উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট সরকারি কলেজ, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা, বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz