বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সারাদেশে

জামায়াতের মুনাফেকি থেকে সাবধান থাকবেন: কায়কোবাদ

  • আপডেট সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০৭ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচন আসছে। একটি ইসলামী দল নির্বাচন অংশগ্রহণ করবে, আরও কয়েকটি দল নির্বাচনে আসবে। জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলে। আসন্ন নির্বাচনে তারা মানুষকে নানা কথা বলে মন গলাতে চেষ্টা করবে। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকবেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রচার ও নির্বাচন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বাকশাল কায়েমের দেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। এর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। বিএনপির সঙ্গে মুনাফেকি করতে পারেন না। ২০০১ সালে বেগম খালেদা জিয়া তাদের ১৮টি আসনের ব্যবস্থা করে দিয়েছেন। ওই সময়ে দুইজনকে মস্ত্রিত্ব দিয়েছেন। তারা মন্ত্রনালয়ে বসে দলকে সংগঠিত করেছেন।

তিনি আরও বলেন, টর্নেডো চারজনের ঘর উড়ে গেছে। সবাইকে আমরা নানা সহায়তা দিয়েছিলাম। টাকা দিইনি। এদের একজনকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। পরে জানলাম তিনি জামায়াত করেন। জামায়াত তাদের টাকা দিয়েছে।  শুনে অবাক হলাম। বাকিরা কী মুসলিম নন! আমাদের নেতা তারেক রহমান অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দেশে আসবেন। আমরা মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেব।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া,  সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার প্রমুখ।

দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে ব্যানার, ফোস্টার ও প্ল্যাকার্ড থাম্মেল- জামায়াতের কাছে কায়কোবাদের প্রশ্ন?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz