রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বরুড়ায় হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ দেখেছেন :

প্রতিনিধি বরুড়া

কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগকারী দীঘলগাঁও এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ও স্থানীয় ধান ব্যবসায়ী মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) এশার নামাজের পর বাড়িতে ফেরেন তিনি ও তাঁর বড় ছেলে মেহেদী হাসান জিহাদ। এ সময় ছোট ছেলে মারুফুল ইসলাম তানভীরকে বাড়িতে দেখতে পান। কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন এসে তাঁকে রাস্তায় যেতে বাধা দেন।
বাচ্চু মিয়া বলেন, আমি তাদের কাছে জানতে চাইলে তারা জানায়, আমার ছোট ছেলের সঙ্গে দেখা করতে আসা বন্ধুদের সঙ্গে পাশের বাড়ির আক্তার হোসেনের ছেলে আরিফ, মোসলেমের ছেলে ফাহিম, জসিমের ছেলে জিহাদ ও এক সাইমনের (পিতা অজ্ঞাত) সঙ্গে ঝগড়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে হঠাৎ সাঈদের ছেলে আরমান, তাঁর জামাই রাব্বী, ফজল হক মিয়া, এনামুলসহ শতাধিক লোক আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে প্রায় সাত লাখ টাকা, স্বর্ণালংকার ও দামি আসবাবপত্র নিয়ে যায়।
এ সময় পরিস্থিতি অবনতি হলে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও হামলাকারীদের তাড়িয়ে দেয়।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz