নিজস্ব প্রতিবেদক কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোর রিকশার ত্রিমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনা আরো ৫ জন আহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ী ইউটার্নে এ ঘটনা ঘটেছে। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, লাকসাম
নিজস্ব প্রতিবেদক কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিএন্ডএস) এ সম্মেলন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান এসটিসিএন্ডএস-এ পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড
স্টাফ রিপোর্টার। কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আনওয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলাসহ আহতদের দেখতে হাসপাতালে ছুটে এসেছেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম। সোমবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির প্রার্থী আবুল কালাম। এসময় তিনি
নিজস্ব প্রতিবেদক সরকারি দায়িত্ব পালনকালে নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা শাসনগাছা এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা
স্টাফ রিপোর্টার রবিবার ৯ নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলার মাসিক প্রতিবেদন পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। জেলার অপরাধের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবর মাসে খুন, নারী ও
স্টাফ রিপোর্টার কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলায় জড়িত সবাইকে ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। আবুল কালাম বলেন, রোববার দুপুরে লাকসাম উপজেলার কান্দির পাড় ইউনিয়নে
প্রতিনিধি, দেবিদ্বার নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ ও নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ পাওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা । শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রায় আট কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা–০৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (০৮ নভেম্বর) বিকালে নগরীর কান্দিরপাড় পূর্বালী চত্তরে বিগত ১৭ বছর ধরে মামলা হামলায় নির্যাতিত বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এটি ধারাবাহিক কর্মসূচির ৬ষ্ঠ দিন। যা হাজী আমিন উর রশিদ
নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, গত ১৬ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। শুধু আমি আন্দোলন করেছি এমন নয়। আমার পুরো পরিবার রাজপথে আন্দোলন করেছে। আমার মেয়েরাও রাজপথে আন্দোলন করেছে। জুলাই বিপ্লবে আমার মেয়ের বজ্রকন্ঠ আপনারা নিশ্চয়ই শুনেছেন। অথচ যারা নিজেদেরকে ত্যাগী দাবি করে
প্রতিনিধি, হোমনা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র সফল হবে না। দেশের জনগণ আগামী নির্বাচনে অংশ নেবে এবং ষড়যন্ত্রকারীরা কোন স্থান পাবে না। শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন বাসস্ট্যান্ড মাঠে জাতীয় বিপ্লব