রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

আগামী নির্বাচন দেশের অস্তিত্বের লড়াই: মনিরুল হক চৌধুরী

  • আপডেট সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, গত ১৬ বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। শুধু আমি আন্দোলন করেছি এমন নয়। আমার পুরো পরিবার রাজপথে আন্দোলন করেছে। আমার মেয়েরাও রাজপথে আন্দোলন করেছে। জুলাই বিপ্লবে আমার মেয়ের বজ্রকন্ঠ আপনারা নিশ্চয়ই শুনেছেন। অথচ যারা নিজেদেরকে ত্যাগী দাবি করে গত ১৬ বছরে তাদের কোন মামলা নেই। তারা জেলখানাও চিনে না। আমাকে চৌদ্দগ্রামের মিথ্যা হত্যা মামলায় ২০১৮ সালে নির্বাচনের আগে সম্পূর্ণ অন্যায় ভাবে গ্রেফতার করা হয়।
শনিবার (৮ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর নোয়াগাঁও চৌমুহনীতে এক শুভেচ্ছা সমাবেশে প্রধান অতিথির এসব কথা বলেন মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, যারা নিজের ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের নির্বাচন বানচালকারীদের সাথে আঁতাত করে! তারা দলের শত্রু, তথা দেশের শত্রু। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত না মেনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপোষ করেনি। বিএনপি কখনো আপোসের রাজনীতি করে না। শুধু আপোস না করার  কারণে তারেক রহমানকে যেভাবে শারীরিক নির্যাতন করেছে, তার নজির এই উপমহাদেশে নেই।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন দেশের অস্তিত্বের লড়াই। দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে তারেক রহমান দ্রুত নির্বাচন চেয়েছেন। ধন্যবাদ জানাই অন্তর্ভর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসকে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার জন্য। যারা নির্বাচন পিছাতে চায়, দেশের অস্তিত্ব নিয়ে খেলতে চায় তারা দেশের শত্রু।
নগরীর ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি নেতা সোহেল মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ডঃ শাহ মোহাম্মদ সেলিম , সদরের জন্য উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ডাক্তার হোসাইন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ২১ টা ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুব, সাবে কাউন্সিলর, সমবায় দলের ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য মেহেদী হাসান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz