রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

লাকসামে দোলার ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে : আবুল কালাম

  • আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৪৪ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলায় জড়িত সবাইকে ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, রোববার দুপুরে লাকসাম উপজেলার কান্দির পাড় ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী দোলা আজিমের ওপর হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি গত চারদিন প্রয়াত নেতা আনোয়ার উল আজিমের কবর জিয়ারতসহ প্রচার-প্রচারণা করেছি। আজকে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। আমাদের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত নয়। আমি প্রশাসনকে অনুরোধ করেছি, যারা এই হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য। পাশাপাশি সেসব দুষ্কৃতকারীর মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

লাকসামের জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কখনও ষড়যন্ত্রকারীদের এসব ষড়যন্ত্রে কখনো বিভ্রান্ত হবেন না। আমি আমার নেতাকর্মীদের বারবার অনুরোধ করেছি আপনারা শান্ত হোন, ধৈর্য ধরুন। সন্ত্রাসী বা হামলাকারী যে-ই হোক, বর্তমান ডিজিটাল যুগে শনাক্ত করা খুব সহজ। আমি ৭২ ঘন্টার মধ্যে আইনপ্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করব এই হামলায় জড়িতদের নাম-ঠিকানা প্রকাশ করে তাদের আইনের আওতায় আনতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz