রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে; আমরা তা ব্যর্থ করব; অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

  • আপডেট সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২২ দেখেছেন :

প্রতিনিধি, হোমনা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র সফল হবে না। দেশের জনগণ আগামী নির্বাচনে অংশ নেবে এবং ষড়যন্ত্রকারীরা কোন স্থান পাবে না।

শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন বাসস্ট্যান্ড মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘আমার নেতা তারেক রহমান সাহেব জানেন আমাকে কোথায় রাখবেন। হোমনাবাসীর জন্য সুখবর হলো— হোমনা থেকে গডফাদার বিদায় নিয়েছে। আমি আসার কারণেই তাদের বিদায় হয়েছে। হোমনায় আর কোনো গডফাদার ফিরবে না।’

তিনি বলেন, ‘আমি হোমনার ভোটার, মেঘনার না। হোমনার মানুষ ভুল করে না। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় এবং আমি নির্বাচিত হই, তাহলে পৌরসভার এলাকা সম্প্রসারণ করব। এখানে ঝাড়ুদারের সংখ্যা বেশি হয়ে গেছে— যারা ঝাড়ু হাতে বের হয়েছেন, তাদের নাম লিখে রাখবেন; তাদের ঝাড়ুদার হিসেবে নিয়োগ দেওয়া হবে। হোমনায় ধান থাকবে, তবে কোনো চিটাধান থাকবে না।’

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘যারা হাংকি–পাংকির কথায় মানুষকে প্রলুব্ধ করছে, তাদের উদ্দেশে বলছি— হাংকি–পাংকি করবেন না। বিএনপি এ দেশের জনগণের দল; মানুষ এখন অনেক সচেতন।’

সভায় হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও আব্দুল লতিফসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হোমনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হোমনা চৌরাস্তা, উপজেলা পরিষদ এলাকা ঘুরে পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz