বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সারাদেশে

কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

  • আপডেট সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

সরকারি দায়িত্ব পালনকালে নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা শাসনগাছা এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তা যখন সন্ত্রাসী হামলার শিকার হন, তা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তাঁরা মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে তাঁরা ভীতিহীনভাবে দায়িত্ব পালন করতে পারেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, উপপরিচালক মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz