নিজস্ব প্রতিবেদক কুমিল্লা থেকে নিখোঁজ ২ কিশোরী সিলেটে উদ্ধার |সংগৃহীত কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে সিলেট নগরীতে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শাহজালাল রহ: মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এসএমপি পুলিশ জানিয়েছে, কুমিল্লা কোতোয়ালী মডেল থানাধীন শাহজালাল মাজার রহ: তদন্ত কেন্দ্রের পুলিশ নিয়মিত টহলের সময় দুই কিশোরীকে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি
প্রতিনিধি, চান্দিনা কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো. মুছা (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সোমবার বিকেলে ৩জনকে আটক করে পুলিশ। এর আগে রবিবার (২৩ নভেম্বর) মধ্য রাতে চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে ওই ঘটনা ঘটে। সোমবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্টাফ রিপোর্টার তিতাসে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন, আত্মহত্যারোধে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমূখী হাই স্কু্ল অ্যান্ড কলেজে সোমবার (২৪ নভেম্বে) সকাল ১১টায় টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন, আত্মহত্যারোধ ও চরিত্র
স্টাফ রিপোর্টার মসজিদের ইমাম, খতীব ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেছেন, “যারা আল্লাহর ঘরে দায়িত্ব পালন করেন, তাদের অধিকার ও সুরক্ষায় সরকারের অবস্থান অত্যন্ত সুদৃঢ়।” আজ রোববার
মোঃ হাবিবুর রহমান সোহেল ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনসহ মোট ১০ মামলার পলাতক আসামি মো. রয়েলসহ তিন পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া
স্টাফ রিপোর্টার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার গাইনি চিকিৎসক ডাঃ ফাহমিদা আজিম কাকলী। রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। বড় ভাই মনজুরুল আজীম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন আগে কাকলী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এ সময় তাঁর কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার
স্টাফ রিপোর্টার তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির জৈনপুরের পীর ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৬ বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে দুর্নীতি করেছে। গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে। এখন যারা আছে তারা হাড্ডি চাটছে। আগে দুর্নীতি হতো বস্তা ভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে কিপটো কারেন্সিতে। কুমিল্লার বুড়িচং উপজেলার সোন্দ্রম গ্রামে শনিবার (২২ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার কুমিল্লার নগরীর ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট দিয়ে আসামি ধরার অভিযান পরিচালনাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) এ ঘটনা ঘটে। জানা যায়, ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয়দের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।
স্টাফ রিপোর্টার অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে লিংকে ক্লিক করানোর মাধ্যমে মোবাইল হ্যাক করে অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাসকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ভোলার তজিমুদ্দিন উপজেলার গোলকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অনলাইন প্রতারক আব্বাস ভোলার তজিমুদ্দিন
স্টাফ রিপোর্টার কুমিল্লা সেনানিবাসে শুক্রবার বিকেলে নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক –বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা। প্রধান অতিথির বক্তব্যে জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা মুক্তিযুদ্ধে