রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

  • আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে লিংকে ক্লিক করানোর মাধ্যমে মোবাইল হ্যাক করে অশ্লীল ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাসকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ভোলার তজিমুদ্দিন উপজেলার গোলকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অনলাইন প্রতারক আব্বাস ভোলার তজিমুদ্দিন উপজেলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে কুমিল্লা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

সংবাদ সম্মেলনে মেজর সাদমান বলেন, গত ৫ নভেম্বর প্রতারণার ফাঁদে পা দেওয়া কুমিল্লার দেবিদ্বার এলাকার একজন ভুক্তভোগি নারী র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করেন, প্রতারকরা ভিকটিমের টিকটক আইডিতে নক করে তার সঙ্গে যোগাযোগ করে অনলাইনে চাকরির প্রলোভন দেখান। একপর্যায়ে রেজিস্ট্রেশনের কথা বলে ভিকটিমের তথ্য ও কিছু ছবি নেয়। পরে সেসব ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে ভিকটিমকে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সময়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে আরও টাকার দাবিতে প্রতারক আব্বাস ভিকটিমের ফেসবুক আইডি হ্যাক করে ফেসবুকের প্রোফাইল পিকচারে তার নগ্ন ছবি আপলোড করে এবং নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত মূল আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন গোলকপুর এলাকা হতে উক্ত প্রতারণার ঘটনায় জড়িত মূল হোতা মো. আব্বাসকে গ্রেপ্তার করে। গ্রেপ্ততারকালে প্রতারক আব্বাসের প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে মেজর সাদমান আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আব্বাসকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz