রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

কুমিল্লা থেকে নিখোঁজ ২ কিশোরী সিলেটে উদ্ধার

  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা থেকে নিখোঁজ ২ কিশোরী সিলেটে উদ্ধার |সংগৃহীত

কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে সিলেট নগরীতে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শাহজালাল রহ: মাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এসএমপি পুলিশ জানিয়েছে, কুমিল্লা কোতোয়ালী মডেল থানাধীন শাহজালাল মাজার রহ: তদন্ত কেন্দ্রের পুলিশ নিয়মিত টহলের সময় দুই কিশোরীকে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানা-পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।

পরে জিজ্ঞাসাবাদে ১৪ ও ১৫ বছর বয়সী এই দুই কিশোরী জানায়, তারা আগের দিন রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে কুমিল্লার নিজ বাড়ি থেকে স্কুলে পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বের হয়েছিল। তারা বাড়ি থেকে বের হয়ে স্কুলের পথে একটি অটোরিকশায় উঠলে এরপরে কী হয়েছে তাদের মনে নেই।

কিভাবে তারা কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত আসলো। কে বা কারা তাদের নিয়ে এসেছে, এ বিষয়ে তাদের কোনো ধারণা নেই। জ্ঞান ফেরার পর তারা জানতে পারে তারা সিলেটে অবস্থান করছে।

পুলিশ দুই কিশোরীর কথাবার্তা শুনে তাদের পরিচয়, বাড়ির ঠিকানা ও পরিবারের তথ্য সংগ্রহ করে। পরে তথ্য যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়। খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা দ্রুত থানায় এসে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর কিশোরীদের নিয়ে যায়।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভিকটিমদের উদ্ধার করে পরিবারের লোকজনের হাতে তুলে দেয়া হয়েছে। পাশাপাশি তারা কিভাবে, কুমিল্লা থেকে সিলেট পর্যন্ত পৌঁছাল তা উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz