রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেশের মডেল মসজিদের অসমাপ্ত কাজ দ্রুত শেষ হবে—কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 
মসজিদের ইমাম, খতীব ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেছেন, “যারা আল্লাহর ঘরে দায়িত্ব পালন করেন, তাদের অধিকার ও সুরক্ষায় সরকারের অবস্থান অত্যন্ত সুদৃঢ়।”
আজ রোববার সকালে কুমিল্লা টাউন মাঠে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ইমাম–খতীব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি মসজিদ ইসলামি সমাজব্যবস্থার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। মসজিদের সেবায় নিয়োজিত ইমাম, খতীব ও মুয়াজ্জিনরা ধর্মীয়, সামাজিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার।
তিনি বলেন, “মসজিদের খেদমতে দায়িত্ব পালনকারীরা যদি কোন অবিচার বা বৈষম্যের সম্মুখীন হন, তারা যাতে সহজে আইনের আশ্রয় নিতে পারেন এবং ন্যায়সঙ্গত সহায়তা পান—সে জন্যই নীতিমালা কার্যকর করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সারা দেশে নির্মিত মডেল মসজিদসমূহের যেসব কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সরকার সেগুলো দ্রুত সমাপ্ত করার উদ্যোগ নিয়েছে। জাতীয় পর্যায়ে মসজিদভিত্তিক সেবার মানোন্নয়ন, ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও তত্ত্বাবধান আরও জোরদার করা হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করছে। তিনি বলেন, “দেশের জনগণের ভোটাধিকার সুরক্ষায় সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে।”
সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। বিশেষ বক্তা ছিলেন জাতীয় খতীব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কাজী ইয়াছিন নূরীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, শান্তি ও সম্প্রীতি কামনায় বিশেষ দোয়া করেন দোয়া-মুনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ সালাহ উদ্দিন নানুপুরী।

ছবিঃ কুমিল্লায় জাতীয় খতীব ফাউন্ডেশন আয়োজিত ইমাম–খতীব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz