রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

হোটেলের রুমে আর কোনোদিন অডিশন দিতে যাব না

  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭৮ দেখেছেন :

বিনোদন ডেক্স

ভারতের টেলিভিশন অভিনেত্রী মুখ জেসমিন ভাসিন তার সঙ্গে ঘটে যাওয়া এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। বহু বছর পর অভিনেত্রী মুখ খুলেছেন এই বিষয়ে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে।

একটি অভিনয়ের জন্য কথা বলতে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে দেখেন, হোটেলের লবিতে অনেক মেয়ে অডিশনের জন্য অপেক্ষা করছে। জেসমিনও তাদের সঙ্গে বসে পড়েন।
 

জেসমিন বলেন, ‘পরিচালকের কোনোভাবেই অভিনয় পছন্দ হচ্ছিল না।

দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুম বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন। তবে আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই। সেদিনই সিদ্ধান্ত নিই, আর কোনোদিন কোনো হোটেলের রুমে অডিশন দিতে যাব না।

’অডিশন দিতে গিয়ে মদ্যপ পরিচালককে দেখে ঘাবড়ে যান জেসমিন।

তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করে দেখানোর জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেন, ‘আজই অভিনয় করে দেখাতে হবে।’

জেসমিন জানান, তিনি অভিনয় করেন কিন্তু পরিচালকের তা পছন্দ হয়নি।

তিনি আরো খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। এরমধ্যেই পরিচালক হঠাৎ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং জেসমিনকে হুমকি দিতে থাকেন। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন অভিনেত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz