প্রতিনিধি, দেবিদ্বার কুমিল্লায় দেবিদ্বারে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ম্যাচ চলাকালে শিক্ষার্থীদের একটি দল অপর দলের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই উপজেলার সাইচাপাড়া বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বিকালে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাঠের বাইরে এ ঘটনা
আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ কুমিল্লার মনোহরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। এবার এ উপজেলার ১২টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার তাহমিদ বিন ফারুক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানার অফিসার
প্রতিনিধি চান্দিনা কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ৩ জন নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলো- পৌর এলাকার বেলাশ্বর গ্রামের মৃত মোহর আলীর ছেলে চান্দিনা পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্লাহ, একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে জাতীয়তাবাদী শ্রমিক
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রিমান্ড চাইবে পুুলিশ। রবিবার উপজেলার আসাদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- আসাদপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. ইব্রাহিম (২৪) এবং মৃত মো. আনু মিয়ার ছেলে মো. শহিদুল্লাহ (৩৩)। পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই মীর হোসেন জানান, তারা
প্রতিনিধি মুরাদনগর কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার এক বছর ১২ দিন পর আদালতের নির্দেশে শফিউল্লাহ (১৮) নামে এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে কবর খোলার কাজ শুরু হয়। বিকেল ৫টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত শফিউল্লাহ উপজেলার
প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লার দেবিদ্বারে শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার হওয়া করিম ভূঁইয়া নামে এক ব্যক্তির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশ জানায়, স্ত্রী তাছলিমা বেগমের পরিকল্পনায় তার তিন ভাই ইসরাফিল, গোলাম হাক্কানী ও মোজাম্মেল হক মিলে করিম ভূঁইয়াকে পিটিয়ে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার
মোঃ হুমায়ুন কবির মানিক জমকালো আয়োজনে কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে মনোজ্ঞ ‘ফ্যামিলি ডে’ উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সমিতির সহ-সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার কুমিল্লার কোটবাড়ি ব্লু ওয়াটার পার্কে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ
প্রতিনিধি, ভিক্টোরিয়া কলেজ মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজের তোহফা গোফরান নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা অভিযুক্ত তোহফা গোফরানের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করে। পরে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রধান করে তারা। শিক্ষার্থীদের বিক্ষোভ ও
নিজস্ব প্রতিবেদক ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের অন্তত ২০টি দেশে রপ্তানি হচ্ছে কুমিল্লার বরুড়ার কচুর লতি। এখানকার লতি খেতে সুস্বাদু ও গলায় না ধরায় দেশের বাজারেও এর চাহিদা রয়েছে বেশ তুঙ্গে। চাহিদার জোগান দিতে বছরজুড়ে বাণিজ্যিকভাবে এই সবজির চাষ করেন উপজেলার কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় লতি চাষ বেড়েই চলছে। বর্তমানে উপজেলায় বাণিজ্যিকভাবে তিন হাজারের বেশি কৃষক
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল থেকে পরীক্ষা মূলকভাবে ২টি ডাবল ডেকার বাস চলাচল শুরু করবে। শনিবার (২০ সেপ্টেম্বর) পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, সকাল শিফটে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদগাহ থেকে ফৌজদারি, পুলিশ লাইন হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে এবং বিকেল শিফটে ক্যাম্পাস থেকে কান্দিরপাড়গামী যাত্রা