মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা সিটি কর্পোরেশনকে ‘দুর্নীতিমুক্ত’ করার ঘোষণা দিলেন নতুন প্রশাসক

  • আপডেট সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৬ দেখেছেন :

স্টাফ রিপোর্টার।।
দায়িত্ব নিয়েই কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেছেন, এ সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্ত। কিন্তু আজ থেকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিচ্ছি। ইনশাল্লাহ আমি নীতি-নৈতিকতা, সততা এবং আদর্শ দিয়ে এ সিটি কর্পোরেশনকে পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করব। এই দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশনকে নগরবাসীর সেবার কেন্দ্রস্থলে পরিণত করব। সোমবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক (অতিরিক্ত সচিব) শাহ আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজ কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে প্রশাসক বলেন, আপনারা হয় দুর্নীতি ছাড়তে হবে, অন্যথায় কুমিল্লা সিটি কর্পোরেশন ছেড়ে পছন্দের জায়গায় চলে যেতে হবে। টিপু বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আমরা তার কর্মী হিসেবে অবশ্যই তা মাঠে বাস্তবায়ন করব। আমি দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণের নগরবাসীর সহযোগিতা কামনা করছি। আমি জনগণের সেবা করার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমার মাঝে যেন এই চেয়ারের কোন অহংকার এবং অহমিকা কাজ না করে আল্লাহর কাছে সেই ফরিয়াদ করছি। তিনি গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নগরীর অন্যতম সমস্যা যানজট, জলাবদ্ধতা,মশার উপদ্রুব, বেহাল রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বিষয়ে প্রশাসক বলেন, ঈদের আর ২/৩ দিন বাকী আছে। মঙ্গলবার থেকেই যানজট নিরসনে আমরা কাজ শুরু করবো। নগরবাসী যাতে মশারী ছাড়া ঘুমাতে পারে সেই লক্ষে আপাতত ঝুকিপূর্ণ ৪টি ওয়ার্ড চিহিৃত করে মশক নিধন কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ড মশকমুক্ত করা হবে। নগরীর চলমান উন্নয়ন কাজের বিষয়ে প্রশাসক টিপু বলেন, নাগরিকদের টেক্সের টাকায় করা উন্নয়ন কাজের শতভাগ স্বচ্ছতা না থাকলে আমি কোন বিলে স্বাক্ষর করবো না। এছাড়াও নগরীর জলাবদ্ধতা এবং অন্যান্য সমস্যাগুলো নিয়েও কাজ শুরু করবেন বলে জানান প্রশাসক টিপু।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূইঁয়া, মোঃ মাঈন- উদ্দিন চিশতীসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz