
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে এতিম ও অসহায়দের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পথিকৃত চান্দিনার উদ্যোগে শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর এলাকায় অবস্থিত মাহমুদিয়া আজিজিয়া মাদরাসায় এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত করা হয়।
এসয় কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেড বিল্ডার্স এর চেয়ারম্যান এ.এস.এম জাকিরিয়া ভূঁইয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন, সমাজের এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।
পরে মাদরাসার এতিম শিক্ষার্থী ও স্থানীয় অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের সদস্য, স্থানীয় যুবসমাজ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।