রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সারাদেশে
মন্ত্রীকে সবজি ও মাছ কিনতে দেখে অবাক সবাই নারী বিদ্বেষী শব্দ পরিহারের দাবি, কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত কুমিল্লায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ বিএনপিকে ক্ষমতা থেকে নামাতেই ১/১১ হয়েছিল: তথ্যমন্ত্রী ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা প্রধানমন্ত্রীর ১৭ বছর পর দে‌বিদ্বার উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা, রোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান এমপি হাসনাত আব্দুল্লাহর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত জাফরুল্লাহ চৌধুরী ও গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা দিলো সরকার

দেশে এ মুহুর্তে তেলের কোনো সংকট নেই : কুমিল্লায় কৃষি মন্ত্রী

  • আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮ দেখেছেন :

স্টাফ রিপোর্টার :
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশে এ মুহুর্তে তেলের কোনো সংকট নেই। আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো মজুদ দেশে রয়েছে এবং পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। শনিবার কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধে সচেতন হতে হবে। আসন্ন ঈদ মৌসুমে মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্যও তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। আমাকে এমন কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যেগুলোর সঙ্গে দেশের প্রতিটি মানুষের জীবন-জীবিকা সরাসরি সম্পর্কিত। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূঁইয়া মঞ্জু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz