সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সারাদেশে
মধ্যপ্রাচ্যের সাত দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনে নিন্দা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড কুয়েতে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশিকে দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে বাংলাদেশের নিন্দা চান্দিনায় একই ঘর থেকে মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার রমজানজুড়ে অসহায় রোজাদারদের পাশে ‘মানবতার তরে মানবপ্রেমীর’ মানবিক উদ্যোগ ৫০ হাজার টাকায় শিশু বিক্রির পর অপহরণের নাটক সাজায় মা চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি

বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

  • আপডেট সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩ দেখেছেন :

প্রতিনিধি, বুড়িচং

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান। তিনি জানান, মাদক সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), কুমিল্লা কোতোয়ালি থানার শাসনগাছা এলাকার রউফ মিয়ার ছেলে মোহাম্মদ রনি (২৫), বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকার মো. শিশু মিয়ার ছেলে মারুফ আলম (৩৬) এবং চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ফজর আলীর ছেলে আব্দুর রহমান (২২)।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz