রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

নারী বিদ্বেষী শব্দ পরিহারের দাবি, কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 
কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে কুমিল্লা নগরীতে শনিবার(৭মার্চ) মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকায় প্রত্যয় উন্নয়ন সংস্থা মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মিলিত নারী ফোরাম কুমিল্লা,দুর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষ,এডাব কুমিল্লা জেলা ও ম্যাক ডেভোলেপমেন্ট ফাউন্ডেশন এই আয়োজন করে।
সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, এডাব কুমিল্লা জেলা সভাপতি মাহমুদা আক্তার। সভাপতিত্ব করেন সম্মিলিত নারী ফোরাম কুমিল্লার ভারপ্রাপ্ত সভাপতি দিলনাশি মোহসেন। বক্তব্য রাখেন ম্যাক ডেভোলেপমেন্ট ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী, অ্যাড.শামীমা আক্তার জাহান, দুর্বার নেটওয়ার্কের সভাপতি মাহমুদা আক্তার শেফালী, সম্মিলিত নারী ফোরাম কুমিল্লার সহ সম্পাদক সালমা আক্তার ও দুর্বার নেটওয়ার্কের ট্রেজার পারভীন হাসান প্রমুখ।
এতে বক্তারা বলেন, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নারী বিদ্বেষী শব্দ ব্যবহার করা হচ্ছে,এর মাধ্যমে নারীর ব্যক্তিগত মর্যাদাকে আঘাত করা হচ্ছে। এর বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এছাড়া প্রতিটি দলের নারীসহ অন্য কর্মীদের পারদর্শিতা অর্জনে প্রশিক্ষণ দেয়া জরুরি। এদিকে গত ১৩মাসে দেশে ৭৭৬জন নারী ও শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছেন। যৌন নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
মহিউদ্দিন মোল্লা,কুমিল্লা
০১৭১৭-৯১০৭৭৭
ছবি আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz