বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

কুমিল্লায় ১৯ হাজার আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

  • আপডেট সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ফেব্রুয়ারি) দিনব্যাপী কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলার ১৭টি উপজেলার প্রায় ১৯ হাজার আনসার ও
গ্রাম প্রতিরক্ষা বাহিরীর সদস্যরা এই প্রস্ততিমুলক সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে  নির্বাচনে ভোটারদের সহায়তা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী ও ৪ জন নারী সদস্য।
এছাড়াও প্রতিটি কেন্দ্রে ২ জন সদস্য মোবাইল ক্যামেরার মাধ্যমে মনিটরিং করবেন এবং প্রতি ঘণ্টায় জেলার রিটার্নিং কর্মকর্তাকে পরিস্থিতি সম্পর্কে আপডেট প্রদান করবেন বলে জানান তিনি।
আনসার ও ভিডিপি কুমিল্লা জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz