বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সারাদেশে

কুমিল্লা ৯ আসনে ধানের শীষ প্রতীক গ্রহণ করলেন আবুল কালাম

  • আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির দলীয় প্রতীক গ্রহণ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন তিনি।

এসময় তার সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতীক গ্রহণ শেষে আবুল কালাম সাংবাদিকদের বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে অনেক ত্যাগ তিতিক্ষার পর দল আমাকে মনোনয়ন দিয়েছে। দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি কুমিল্লা-৯ আসনটি বিপুল ভোটে জয়ের মাধ্যমে জনাব তারেক রহমানকে উপহার দিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz