বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সারাদেশে
ট্রাম্প-পুতিন ফোনালাপ / তেলের দাম নিয়ন্ত্রণে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হরমুজ প্রণালিতে ভারতগামী থাই জাহাজে হামলা শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো মানুষ সভাপতি হোক, সবার পিএইচডি থাকবে না: ববি হাজ্জাজ সরকারি খেজুর বিতরণ ও হাসনাতকে নিয়ে ডা. মিতুর পোস্ট রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় ৫২০ কার্টন খেজুরের ২০ কার্টন গেল কই? জ্বালানি সরবরাহ উন্মুক্ত করার দাবি পেট্রোল পাম্প মালিকদের কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

কুমিল্লায় ৫২০ কার্টন খেজুরের ২০ কার্টন গেল কই?

  • আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

সৌদি আরবের যুবরাজের প্রতিষ্ঠান কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে কুমিল্লায় পাঠানো ৫২০ কার্টন খেজুরের মধ্যে ২০ কার্টনের হিসাব মিলছে না।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সূত্রে জানা যায়, গত ১ মার্চ সৌদি থেকে আসা খেজুর জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কুমিল্লায় মোট ৫২০ কার্টন খেজুর পাঠানো হয়। যে তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে এখনো রয়েছে।

গত ৮ মার্চ কুমিল্লার জন্য প্রাপ্ত সেসব খেজুর ১৭টি উপজেলায় বণ্টন করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়। কিন্তু ১৭টি উপজেলায় মোট ৫০০ কার্টন খেজুর বণ্টন করা হয়। বাকি ২০ কার্টনের হিসেব নেই।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী বলেন, আমাদের কাছে ৫০০ কার্টন খেজুর এসেছিল। আমরা সেগুলোই বণ্টন করেছি। অধিদপ্তর সংশোধন করে সেটি পরে ৫০০ কার্টনই করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz