বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সারাদেশে

মহাসড়কের শৃংখলা ও নিরাপত্তায় ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে —হাইওয়ে ডিআইজি আবদুল মাবুদ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ দেখেছেন :

স্টাফ রিপোর্টার
হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-পূর্ব) মোহাম্মদ আবদুল মাবুদ বলেছেন, দেশের সড়ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাইওয়ে পুলিশ। সড়কে শৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা, শৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং আরও জোরদার করতে হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় (ডিসেম্বর-২০২৫) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান।
হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ আরো বলেন, মহাসড়কে ছিনতাই প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি কমাতে যানজট নিরসন করতে হবে এবং মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
পরে বিকালে নগরীর হাউজিং এস্টেট এলাকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় হাইওয়ে পুলিশের পদস্থ কর্মকর্তাগণ, হাইওয়ে বিভিন্ন থানায় কর্মরত ওসিসহ বিভিন্ন পদবীর শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে তিনি হাইওয়ে পুলিশের সকল সদস্যদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনে কর্মরত বিভিন্ন পদবীর পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz