বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সারাদেশে

আগামী পাঁচ বছর কারা দেশ চালাবে, তা ঠিক করবে জনগণ : ভূমি উপদেষ্টা

  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

জনগণের হাতেই সব ক্ষমতা। জনগণই ঠিক করবে আগামী পাঁচ বছর কারা দেশ চালাবে এবং দেশ কীভাবে চলবে—এমন মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (৫ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইনের আওতায় নির্বাচনসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোটের গাড়ির মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্য ও ভূমি উপদেষ্টা বলেন, “আপনারা সবাই নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত গণভোটে অংশ নেবেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। যাদের বয়স এখন ৩০ থেকে ৩৫ বছর, তাদের অনেকেই কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। এই অবস্থার অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, কুমিল্লা জেলা পুলিশকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলী ইমাম মজুমদার বলেন, “সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা আছে, প্রশাসন নিরপেক্ষ থাকবে। এ বিষয়ে কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আশা করি, অনেকের আশঙ্কা ভুল প্রমাণিত হবে এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz