বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সারাদেশে

লাল-সবুজের কফিনে দেশে ফিরছেন হাদি

  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ দেখেছেন :

ঢাকা অফিস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ‘সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো’ বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। দেশি-বিদেশি হাসপাতালে মৃত্যুর সাথে টানা সাত দিনের যুদ্ধ শেষে নিভে যায় তার প্রাণ। লাল-সবুজের কফিনে নিথর শরীরে বাংলাদেশে ফিরছেন তিনি।

লাশবন্দি কফিন নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়।

পোস্টে লিখা হয়, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’

যদিও গুলিবিদ্ধ হওয়ার আগেই এমন মন্তব্য করেছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক ওসমান হাদি।

পোস্টের আড়াই ঘণ্টার মধ্যেই তিন লাখ ৪৫ হাজার রিঅ্যাক্ট, ১৪ হাজার কমেন্টস এবং ২৭ হাজার শেয়ার হয়েছে। নেটিজেনরা তাদের টাইমলাইনে পোস্টটি শেয়ার করছেন।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল তিনটা ৫০ মিনিটে হাদির লাশবাহী ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে অবতরণের কথা রয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) জানাজা শেষে দাফন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz