রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা ৯ আসনে আবুল কালামের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে অভিনেতা হারুন কিসিঞ্জার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোটের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দেশের জনপ্রিয় কৌতুকাভিনেতা হারুন কিসিঞ্জার।

গত কয়েকদিন ধরেই জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বিভিন্ন এলাকায় যান আলোচিত এই অভিনেতা। হারুন কিসিঞ্জার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা -৯ আসনের ভোটার।

কয়েকদিন ধরে বিপুলাসার ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ভোটারদের ঘরে ঘরে যান তিনি। এসময় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করতে দেখা গেছে তাকে।

এসময় হারুন কিসিঞ্জার ভোটারদের বলেন, সামনে আসছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আমাদের মার্কা একটাই ধানের শীষ। ধানের শীষকে বিজয়ী করলে দেশ এগিয়ে যাবে। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান ধানের শীষে ভোট দিন। আমরা সবাই মিলেমিশে একটি সোনার বাংলাদেশ গড়ব।

এসময় বিপুলাসার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা হারুন কিসিঞ্জারের সঙ্গে ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz