রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা মেডিকেল কলেজে শীতার্ত রোগীদের মাঝে এইস এর কম্বল বিতরণ

  • আপডেট সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ দেখেছেন :

স্টাফ রিপোর্টার।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শীতার্ত ও অসহায় রোগীদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন এলায়েন্স ফর কেয়ার অ্যান্ড ইকুইটি (এইস)। শুক্রবার গভীর রাতে সংগঠনের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে শীতে কাঁপতে থাকা রোগীদের গায়ে কম্বল জড়িয়ে দেন। দুর্ঘটনায় আহত, দূর-দূরান্ত থেকে আসা এবং শয্যাসংকটে ভোগা অনেক রোগী কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ বিষয়ে ‘এইস’-এর প্রধান নির্বাহী সুমাইয়া বিনতে হোসাইনী বলেন, “মেডিকেলে দূর-দূরান্ত থেকে রোগীরা ভর্তি হন। এখানে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, অনেকেই আরামদায়ক উষ্ণ কাপড় পান না। তাই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ এ ধরনের মানবিক কাজ আমরা অব্যাহত রাখবো।”

‘এইস’ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম বলেন, “রাত গভীর হলে কনকনে শীত বাড়ে, অথচ অসহায় মানুষগুলোর গায়ে উষ্ণ কাপড় থাকে না। মানবিকতার জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা।”

‘এইস’ এর পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম সাইফ বলেন, “বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz