বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সারাদেশে

লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষা চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে : বিএনপির প্রার্থী আবুল কালাম

  • আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ দেখেছেন :

স্টাফ রিপোর্টার।

কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জে) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ঘুষবিহীন চাকরির প্রথা চালু করা হবে। এদেশের কোন শিক্ষিত ছেলে-মেয়ে চাকরির জন্য এক পয়সা ঘুষ দিতে হবে না। এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা। তিনি বলেন, লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষা চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে :
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রী কলেজ মাঠে মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, আসছে নির্বাচনে আমি জয়ী হতে পারলে লাকসাম-মনোহরগঞ্জকে একটি অন্যরকম জনপদে রূপান্তর করব। একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব। আগামী নির্বাচনে আপনারা আমাকে জয়ী করলে এই লাকসাম-মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন করা হবে। এ দুইয়ে উপজেলার শিক্ষা চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার সর্বোচ্চ উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করা হবে। মা-বোন যারা আছেন তারা যেন নিরাপদে চলাচল করতে পারেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বাবার বাড়ি, শ্বশুরবাড়ি, হাট-বাজার সকল জায়গায় নিরাপদে যাওয়া-আসা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমি নির্বাচিত হলে এই দুই উপজেলাকে মাদকমুক্ত করা হবে। এই সমাজে যারা মাদক সেবন করেন, তাদের দেখলেই চেনা যায়। মাদকসেবীদের বাবা-মা যারা আছেন আপনারা আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের সহযোগিতা নেবেন, আমরা তাদেরকে মানুষের মতো মানুষ করবো ইনশাল্লাহ।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী সভাপতিত্বে এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা সচিব এ কে এম জাহাঙ্গীর, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সরোয়ার জাহান দোলনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz