রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

লালমাইয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ দেখেছেন :

আহসান উল্লাহ রাজু/লালমাই।
“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদের হবে উন্নতি” এ স্লোগান নিয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৩০ টি স্টল প্র‍দর্শিত হয়েছে।
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ লালমাই উপজেলা পরিষদের মাঠে দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলা উন্নত জাতের গরু- ছাগলের স্টল,দেশী-বিদেশী বিভিন্ন জাতের হাঁস – মুরগীর পল্টি স্টল, উন্নত জাতের কবুতর ও কোয়েল পাখির পল্টি স্টল,মেডিসিন স্টল,তথ্য সেবা কেন্দ্র স্টল,মিষ্টন্ন স্টল, ভ্যাকসিনেশন স্টল জাতীয় খাবারের স্টল প্রদর্শনীতে অংশ গ্রহণ করেন।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ এর সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এনামুল হক।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ আবদুর রহমান।
প্রদর্শনীতে প্রথম স্থান অর্জনকারী আজিজ ডেইরি ফার্ম সহ অংশগ্রহণকারী ২৪ টি স্টলকে সম্মাননা সনদ বিতরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz