রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

সিঙ্গাপুরে ড্রাইভ সেইফলি, রেইস টু ভিক্টোরি গ্রুপের সচেতনতামূলক মিলন মেলা

  • আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ- পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত দেশ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল বাঙ্গালী চালকদের সংগঠন ড্রাইভ সেইফলি, রেইস টু ভিক্টোরি গ্রুপের উদ্যোগে সচেতনতামূলক মিলন মেলা।

গেল ৯ই নভেম্বর রবিবার বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত, সিঙ্গাপুরের গ্রেন্ডলিন স্কয়ার কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সিঙ্গাপুরে চালক পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ড্রাইভ সেইফলি, রেইস টু ভিক্টোরি গ্রুপের আয়োজনে অনুপ্রেরণামূলক এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক চালকের অংশগ্রহনে অত্যন্ত সফলভাবে শেষ হয়।

অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী বাঙালিদের পরিচিত মুখ, সিঙ্গাপুর সরকার কর্তৃক প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত নাজমুল খান। সংগঠনের গ্রুপ এডমিনদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শাজাহান, জাহিদ হাসান, শাওন, হাসান,নেহাল, সুমন ।

এসময় বক্তারা, সিঙ্গাপুরে কর্মরত চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মানার প্রেরণা জাগানো, এবং নিরাপদ ড্রাইভিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং এজেন্ট ছাড়া কিভাবে একজন ড্রাইভারকে ফ্রি ভাবে আনা যায় এ ধরনের অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এছাড়াও সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার ও সৌহার্দ্য গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেন।

অনুষ্ঠানটি পরিচালিত হয় গ্রুপের ১০ জন এডমিনের সম্মিলিত উদ্যোগে। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাওন, মোঃ শাজাহান, মোঃ জাহিদ হাসান, হাসান এবং নেহাল, সুমন, আবুল খায়ের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz