বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সারাদেশে
ট্রাম্প-পুতিন ফোনালাপ / তেলের দাম নিয়ন্ত্রণে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হরমুজ প্রণালিতে ভারতগামী থাই জাহাজে হামলা শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো মানুষ সভাপতি হোক, সবার পিএইচডি থাকবে না: ববি হাজ্জাজ সরকারি খেজুর বিতরণ ও হাসনাতকে নিয়ে ডা. মিতুর পোস্ট রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় ৫২০ কার্টন খেজুরের ২০ কার্টন গেল কই? জ্বালানি সরবরাহ উন্মুক্ত করার দাবি পেট্রোল পাম্প মালিকদের কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

ট্রাম্প-পুতিন ফোনালাপ / তেলের দাম নিয়ন্ত্রণে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

  • আপডেট সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০ দেখেছেন :

আন্তর্জাতিক ডেক্স 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। এমন পরিস্থিতির মধ্যে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার ওপর আরোপিত কিছু তেল নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সময়ে ইরান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার বার্তা সংস্থা তাস বুধবার (১১ মার্চ) এই প্রতিবেদনকে প্রধানকে করে সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরের পর প্রথমবারের মতো ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলেছেন। ওই আলোচনায় ইরান যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং বৈশ্বিক তেলবাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত তীব্র হওয়ায় বৈশ্বিক তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ইরান যদি হরমুজ প্রণালি অবরোধ করে, তাহলে বিশ্বের বড় অংশের তেল সরবরাহ ব্যাহত হতে পারে যা মার্কিন অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে।

এই পরিস্থিতিতে জ্বালানি বাজারে সরবরাহ বাড়াতে রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলেছেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র অস্থায়ীভাবে কিছু ব্যতিক্রম অনুমতি দিয়ে নির্দিষ্ট দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগও দিয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মূলত বাজারকে শান্ত করার কৌশলও হতে পারে। রুশ অর্থনীতি বিশেষজ্ঞ ইগর ইউশকভের মতে, বাস্তবে নিষেধাজ্ঞা শিথিল করা কঠিন, কারণ এর বড় অংশই মার্কিন কংগ্রেসের আইনের সঙ্গে যুক্ত।

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে পেট্রোলের দাম বাড়া ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। তাই জ্বালানির দাম কমানোর পথ খুঁজছে হোয়াইট হাউস।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা সতর্ক করেছেন যে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলে মস্কোর আর্থিক শক্তি বাড়বে এবং ইউক্রেন যুদ্ধের ওপর পশ্চিমা চাপ দুর্বল হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz