রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

লাকসামে মনোনয়ন প্রত্যাশী দোলার ওপর হামলা, তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩২৪ দেখেছেন :

আরিফ আজগর : 

কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আনওয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার গাড়ি বহরে হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম এই কমিটি গঠন করেন।

লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীকে যুগ্ন আহবায়ক, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদলকে সদস্য সচিব, সহ-সভাপতি শাহ সুলতান খোকনকে সদস্য এবং লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর হোসেন চেয়ারম্যানকে সদস্য করা হয়।

এ বিষয়ে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz