রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার

  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩১৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তা এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার। মাদক ব্যবসায়ীদের দমন অভিযানকে ব্যাহত করতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তার নামে ভিত্তিহীন তথ্য ও ভুয়া অভিযোগ একটি লাইসেন্স বিহীন ফেইসবুক পেইজে ছড়াচ্ছে বলে জানা গেছে।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, এসআই মেহেদী হাসান জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে গত কয়েক মাসে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ একাধিক মাদককারবারী গ্রেপ্তার হয়েছে। স্থানীয় জনগণ তাকে “মাদক ব্যবসায়ীদের আতঙ্ক” বলে আখ্যায়িত করেছেন।

তবে সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ও মাদক ব্যবসায়ীর পক্ষের লোকজন ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর পোস্ট দিয়ে সামাজিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
এ বিষয়ে এসআই মেহেদী হাসান জুয়েল বলেন,আমি দায়িত্ব পালন করছি আইনের প্রতি শ্রদ্ধা রেখে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই আমার পেশাগত দায়িত্ব। কেউ যদি মিথ্যা প্রচারণা চালায়, তা আইনি পথে মোকাবিলা করা হবে।

স্থানীয়রা জানান,এসআই মেহেদী হাসান জুয়েল একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে করা অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন। যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের সুনাম ক্ষুণ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হউক সেই সাথে মাদক নির্মূলে তার ভূমিকা অনন্য। এই ধরনের অপপ্রচার দিয়ে তাকে হেয় করা হচ্ছে—যা প্রকৃত দেশপ্রেমিক পুলিশের জন্য নিরুৎসাহমূলক।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz