রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ দেখেছেন :

দেবিদ্বার প্রতিনিধি |

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেলকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ নেতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল জানায়, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিন্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেলকে দলের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিস্কার করা হলো। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা এই সিন্ধান্ত অনুমোদন করেন। একই সাথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে কোন রুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এদিকে, নাজমুল হাসান রুবেলের মাদক সেবনের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, একটি টিনশেড ঘরে ফেনসিডিল সেবন করছেন রুবেল।

নাজমুল হাসান রুবেল স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করতেন দেবিদ্বার আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা সাইদুর রহমান লিটনের অনুসারী হয়ে। পরিচালনা করতেন এ নেতার বিভিন্ন সভা-সমাবেশ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম ইমরান বলেন, নাজমুল হাসান রুবেল মাদক সেবন করলে এতে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়। তাই দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz