রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় মহাসড়কের পাশে দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২০১ দেখেছেন :

লাকসাম প্রতিনিধি 

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার  দিন ব্যাপী কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ এবং লাকসাম উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের বিজরা বাজার ও মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মুদাফরগঞ্জ বাজারের দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, সওজ ও উপজেলা প্রশাসন বিভিন্ন সময় অবৈধভাবে দোকান-পাট ও ইমারত নির্মানকারীদের স্থাপন সরিয়ে নেয়ার তাগিদ দিয়ে আসছেন। কিন্তু অবৈধভাবে বিভিন্ন দোকান-পাট ও ইমারত নির্মানকারী দখলকারীরা তা আমলে নেয়নি।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, সেনাবাহিনীর লাকসামের দায়িত্বে থাকা মেজর তাহসিন, কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, লাকসাম থানা পুলিশের ওসি নাজনীন সুলতানা, বিজরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তারিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়াও উচ্ছেদ অভিযানে লাকসাম থানা পুলিশ ও সেনা সদস্যরা আইন-সৃংখলা নিয়ন্ত্রণে সার্বিক সহায়তা করেন।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, অবৈধ স্থাপন নির্মাণকারীদেরকে পুনরায় নির্মান না করতে নির্দেশ ও সতর্ক করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে আগামী দিনে যদি আবারও অবৈধভাবে স্থাপন নির্মান করে তা হলে অবৈধ স্থাপনা নির্মানকারীর বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz