রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বুড়িচংয়ে দখলকৃত খাল উদ্ধারে প্রশাসনের অভিযান

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২১১ দেখেছেন :

বুড়িচং প্রতিনিধি ||

কুমিল্লার বুড়িচং উপজেলায় দখলকৃত খাল ও জলাশয় উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের মহিষমারা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তানভীর হোসেন।

অভিযানে মহিষমারা খালের বিভিন্ন অংশে বাঁধ কেটে দখলমুক্ত করা হয় এবং খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়।

ইউএনও তানভীর হোসেন বলেন, “মহিষমারা খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মেসার্স স্টার ব্রিকসসহ কিছু ব্যক্তি খালের ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলেন এবং মাটি ফেলে ভরাট করে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেন। এতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, “বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার জন্য খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল ভরাট হলে ফসলি জমি ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হয়, পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। তাই খাল দখলমুক্ত রাখা ও নিয়মিত পরিষ্কার করা আমাদের সবার দায়িত্ব।”

ইউএনও জানান, এ ধরনের অভিযানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা হ্রাস এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতেও উপজেলার অন্যান্য এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, খাল পরিষ্কার হওয়ায় বর্ষাকালে আর পানি উপচে রাস্তায় উঠবে না, ফলে যাতায়াত ও কৃষিকাজে সুবিধা হবে।

অভিযানকালে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোঃ মুসলেহ উদ্দিন, ইউপি সদস্য তোফায়েল আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz