রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

হোমনায় রাহস্যজনকভাবে মৃত দুটি লাশ উদ্ধার

  • আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২০৩ দেখেছেন :

সংবাদদাতা, হোমনা

হোমনা উপজেলার পৃথক এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে লাশ দুটি উদ্ধার করা হয়। 

একটি উপজেলার তিতিয়া রঘুনাথপুর বিলের মধ্যে ভাসমান কোষা নৌকা থেকে। এবং অন্যটি ঝগড়ারচর গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের ঘটনা ঘটে।

 মৃতরা হলেন উপজেলার ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া গ্রামের মৃত শব্দর আলীর ছেলে কবির হোসেন (৭০) এবং অন্যজন হলেন একই উপজেলার দুলালপুর ইউনিয়নের ঘগড়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইজুদ্দিন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, মৃত দুই জনই দীর্ঘদিন ধরে মাসসিক রোগী ছিলেন। এদের মধ্যে তিতিয়া গ্রামের কবির হোসেনের মানসিক ও হার্টের অসুখ ছিল। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয় সূত্রে জনা যায়, মৃত দুই জনই দীর্ঘদিন ধরে মাসসিক রোগী ছিলেন। এদের একজনের হার্টের অসুখ ছিল। তিতিয়া রঘনাথপুর গ্রামের কবির হোসেন শনিবার রাতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। অপরজন সাইজুদ্দিনকে নিজ ঘরে রশিতে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। এ দুটি অস্বাভাবিক মৃত্যু নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz