রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দেবিদ্বারে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

  • আপডেট সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৯০ দেখেছেন :

দেবিদ্বার প্রতিনিধি: 

‎বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর মাদ্রাসায় এই দোয়া ও মিলাদ মাহফিল হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এ আয়োজন করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন। 

সূর্যপুর মাদ্রাসা দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জরুল  হক সরকার, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজি, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz