বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সারাদেশে

ধর্ম ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে একটি দল: শাহ আরেফীন

  • আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২২ দেখেছেন :

প্রতিনিধি, মুরাদনগর

পূর্বের নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের সবচেয়ে বড় পার্থক্য হলো, এবার একটি দল ধর্মকে ব্যবহার করে মুসলমানদের মধ্যেই বিভেদ সৃষ্টি করছে। তারা গ্রামের সহজ-সরল মা–বোনদের কাছে ভোটের নামে জান্নাত বিক্রি করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ আরেফীন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলার শ্রীরামপুর গ্রামে বিএনপির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মকে যারা প্রকৃত অর্থে ভালোবাসে এবং ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলে, তারা কখনোই ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে না মন্তব্য করে তিনি আরো বলেন, কাজী আরেফিন বলেন, গত ৪১ বছর ধরে মুরাদনগরের মানুষের সেবা করার ‘অপরাধে’ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে। মিথ্যা মামলা দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, তাকে ভালোবাসার অপরাধে আপনাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে জুলুম-নির্যাতন চালানো হয়েছে।
 কাজী আরেফিন আরো বলেন, এখনো ষড়যন্ত্র থেমে নেই। একটি পক্ষ মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। এবার সময় এসেছে। আগামী ১২ তারিখে ধানের শীষে আগের চেয়ে বেশি ভোট দিয়ে আপনাদের খাদেমকে বিজয়ী করে সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে এবং রবিউল আউয়াল টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, জাপান বিএনপির সহ-সম্পাদক সাজ্জাদ হোসাইন সজিব, বাহারাইন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুল হক ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান ও বিএনপি নেতা আনিছ খান। এছাড়াও সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz