স্টাফ রিপোর্টার কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র, বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু বলেছেন, মনোনয়ন কিনে আমি ভুল করেছি। কেনা মনোনয়নটি জমা দেব না। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। মূলত হাজী ইয়াছিনের ওপর ক্ষোভ থেকেই মনোনয়ন কিনেছি। আমি ধানের শীষের পক্ষের লোক। আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কাজ করছি, কাজ করেও যাব।
সাইফুল ইসলাম, নাঙ্গলকোট কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পূর্ব চাঁন্দপুর গ্রামের ট্রাক চালক আব্দুল মান্নানের হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ট্রাক চালক আব্দুল মান্নানের খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন। মানববন্ধন শেষে এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘তারেক রহমান ১৭টি বছর বিদেশে থেকেও দলকে সুসংগঠিত রেখেছেন। আগামী ২৫ ডিসেম্বর আমাদের এই প্রিয় নেতা দেশে আসছেন, এতে আমরা আনন্দিত।’ রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি হসপিটালে আহত মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।
স্টাফ রিপোর্টার।। কুমিল্লা-চাঁদপুর সড়কে আইদি পরিবহন নামের একটি বাস সার্ভিস চালুর দাবিতে নগরীতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দাখিল করে। আওয়ামী সিন্ডিকেট ও পরিবহন মালিক সমিতির বিরোধীতার কারণে গত দুই বছর ধরে কুমিল্লা জেলা প্রশাসন থেকে রুট পারমিটের অনাপত্তিপত্র না দেয়ার অভিযোগ তুলে শ্রমিকরা রোববার দুপুরে এ
স্টাফ রিপোর্টার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাক্কুর মনোনয়ন ফরম কিনেন তাঁর অনুসারী বিএনপি নেতাকর্মীরা। মনিরুল হক সাক্কু বলেন, চৌধুরী সাহেবকে যদি কোনো কারণে দল থেকে
ঢাকা অফিস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় হাদিকে দাফনের পর শিক্ষার্থী-জনতা শাহবাগ চত্বরে অবস্থান নেন। এরপর থেকে ‘হাদি, হাদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শাহবাগে জড়ো হওয়া
ঢাকা অফিস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল তিনটা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। কবরস্থানের আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। ঢাবির টিএসসি ও শাহবাগ মোড় থেকে সমাধিসৌধে প্রবেশের
ঢাকা অফিস বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নেমেছে লাখো মানুষের ঢল। অনেকেই বলছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা এটি। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো
স্টাফ রিপোর্টার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের ৮৪ দিন পর পাঁচ সদস্যের আংশিক কমিটি আজ শনিবার বিকেলে অনুমোদন দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন ও
স্টাফ রিপোর্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় গায়েবানা জানাজা এবং বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ, কুমিল্লা। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।