রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সারাদেশে
শিক্ষা খাতে যখনই বাজেট আসবে তখন চিল্লাইয়া বলব ভিক্টোরিয়া কলেজ; কৃষিমন্ত্রী কুমিল্লায় বিএনডিএস ‘বর্ষবরণ বিতর্ক উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু

তারেক রহমানের আগমণে অন্য এক ঢাকায় পরিণত হবে; কায়কোবাদ

  • আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘তারেক রহমান ১৭টি বছর বিদেশে থেকেও দলকে সুসংগঠিত রেখেছেন। আগামী ২৫ ডিসেম্বর আমাদের এই প্রিয় নেতা দেশে আসছেন, এতে আমরা আনন্দিত।’

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি হসপিটালে আহত মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় কায়কোবাদ আরও বলেন, ‘আমি মনে করি, তারেক রহমান দেশে আসার দিন ঢাকা আর ঢাকা থাকবে না, মানুষ আর মানুষে অন্য রকম এক ঢাকায় পরিণত হবে। যদি কেউ বাধা দিতে চেষ্টা করেও সেই বাধা জনগণ অতিক্রম করে ফেলবে। জনস্রোত সেদিন কোনো বাধাই মানবে না।’

রোববার কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে আহত করে।

আহত মহিলা দলের সভাপতিকে দেখতে ঢাকা থেকে ছুটে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz