রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

দুইবার মেয়র ছিলাম, এবার সংসদে যাওয়ার ইচ্ছা; সাক্কু

  • আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাক্কুর মনোনয়ন ফরম কিনেন তাঁর অনুসারী বিএনপি নেতাকর্মীরা।
মনিরুল হক সাক্কু বলেন, চৌধুরী সাহেবকে যদি কোনো কারণে দল থেকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমি কুমিল্লা সিটি করপোরেশনের দুইবার মেয়র ছিলাম। আমার এবার সংসদে যাওয়ার ইচ্ছা রয়েছে। সে জন্যই মনোনয়ন ফরম সংগ্রহ করে রেখেছি।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, তিনি চূড়ান্ত প্রার্থী হতে হলে ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে। যেহেতু তিনি পূর্বে এমপি ছিলেন না।
মনোনয়ন সংগ্রহে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাষ্টার, কুমিল্লা অজিত গুহ কলেজের সাবেক জিএস ওমর ফারুক মিঠু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz