প্রতিনিধি, বুড়িচং কুমিল্লার বুড়িচং উপজেলায় রেললাইনের উপর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ। রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সহিদার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতের পর কোনো এক
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার গোমতী নদীতে ককশীট ও কলাগাছের সঙ্গে বেঁধে পাচারের জন্য ভাসিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি পোস্টের বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদক কারবারিরা
আব্দুল গাফফার সুমন, মনোহরগঞ্জ // কুমিল্লার মনোহরগঞ্জে সপ্তাহব্যাপী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহমিদ বিন ফারুকের নেতৃত্বে উপজেলার হাসনাবাদ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। উপজেলা সেনা ক্যাম্প সূত্রে
প্রতিনিধি, দেবিদ্বার কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার এলাহাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ৮ সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। আহত সাংবাদিকরা হলেন— দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেছার
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দীন (৫৬) মারা গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন। তিনি জানান, ভিপি জসীম উদ্দীন
নিজস্ব প্রতিবেদক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. এম এম হাসানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর পূর্বালী চত্বরে “সচেতন নাগরিক” ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মো. আরিফ হোসেন, মোস্তফা জামান, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ,
প্রতিনিধি, লাকসাম কুমিল্লার লাকসামে গ্রাফিক্স আইটি বিডি নামে ফ্রিল্যান্স স্কিলস এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে লাকসাম হাউজিং জামে মসজিদের সংলগ্ন পেয়ার গার্ডেন ভবনের ২য় তলায় অনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শুরুতে ফিতা কেটে গ্রাফিক্স আইটি বিডি’র উদ্বোধন করেন অতিথি বৃন্দ। গ্রাফিক্স আইটি বিডি ফাউন্ডার এন্ড সিইও শাহাদাত হোসেন
নিজস্ব প্রতিবেদক শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার অংশ হিসেবে কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা পূজামন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর মহেশাঙ্গনে দুর্গাপূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেন। পরে তিনি দুর্গাপূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করে হিন্দু
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত সর্দার শাহ আলম দুলাল ও তার দলের ১৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। বুধবার(১ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্ল পুলিশ সুপার। এরআগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ভিংলাবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় বেবী টেক্সি চালক জসিম উদ্দিন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এই রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার বিষয়টি নিশ্চিত