সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

  • আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৯ দেখেছেন :

স্টাফ রিপোর্টার।
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ ৩ মাদক
কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাত থেকে রোববার পর্যন্ত কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ- বিজিবি যৌথভাবে পৃথক এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, কুখ্যাত মাদক কারবারি কোতোয়ালি মডেল থানার জগন্নাথপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের আবু তাহেরের ছেলে শহিদুল ইসলামকে ধরতে পুলিশ ও বিজিবি সীমান্তের সাহাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি শহিদুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হলেও অপর মাদক কারবারি রংপুর জেলার তারাগঞ্জ থানার নয়ন খাল গ্রামের মৃত আজগর আলীর ছেলে আবেদ আলী(৬৮) কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া নগরীর হাউজিং এস্টেট ও চাঁদপুর চৌমুহনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি মৃত বশীর উল্লার ছেলে আবুল হোসেন (৪০) ও আক্তার হোসেনের ছেলে শামীম হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পলাতক মাদক ব্যবসায়ী শহীদুল ইসলামের বাড়ি ও গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, এ সব বিষয়ে রোববার থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz