রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী

  • আপডেট সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়। নকল প্রতিরোধে পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসিয়েশন, বাংলাদেশ (ইরাব) সদস্যদের সঙ্গে ইফতার শেষে তিনি এ কথা বলেন।

২০০১ সালে বিএনপির শাসনামলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে হেলিকপ্টার নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে নকল ধরে আলোচনায় আসেন এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, এর আগে প্রতিমন্ত্রী থাকাকালে নকল বন্ধ করেছিলাম। আমরা চাই না নকল ফিরে আসুক। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ও নকলমুক্তভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমরা ঢাকা থেকে ঢাকার বাইরের কেন্দ্রে হেলিকপ্টারে করো যাবো। সাংবাদিকদেরও সঙ্গে নিয়ে যাবো। এ সময় এসএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। পাবলিক পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী মিলন। এ সময় ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলায়মান সালমানসহ ইরাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz